মেহের আমজাদ, মেহেরপুর //
মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে জমির মালিকদের নামজারি আবেদনের প্রেক্ষিতে গণশুনানি শেষে তাৎক্ষণিকভাবে রায় প্রদানের কাজ শুরু করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গনশুনানী এবং নামজারি মামলার রায় প্রদান করা হয়। সহকারী কমিশনার ভূমি মাইনউদ্দিন উপস্থিত থেকে গণশুনানি করেন এবং তাৎক্ষণিকভাবে রায় প্রদান করেন।প্রথম দিনে মেহেরপুরের বিভিন্ন এলাকার ৩০ জন ভুক্তভোগী আবেদন করেন এবং তাদের নামজারি শুনানি শেষে তাদের রায় প্রদান করা হয়। তাৎক্ষণিক রায পেয়ে প্রশংসা করেছেন অনেকে।

