জয়পুরহাটের আক্কেলপুরে অপহরণ মামলায় এক যুবক গ্রেপ্তার। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

জয়পুরহাটের আক্কেলপুরে অপহরণ মামলায় এক যুবক গ্রেপ্তার।


নিরেন দাস,(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণ মামলায় রাশেদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাছপুর গ্রাম থেকে ওই যুবক কে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রাশেদ হোসেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই কলেজ পড়ুয়া মেয়ের সাথে রাশেদ হোসেনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এক পর্যায়ে রাশেদ মেয়েটিকে বিয়ে করে আত্মগোপনে থাকেন। পরে মেয়েটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় গত ২৪ শে সেপ্টেম্বর রাশেদ হোসেন সহ তার পরিবারের চারজন সদস্যের নামে থানায় অপহরণ মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে ওই কলেজছাত্রী দাবী করে সাংবাদিকদের জানায় আমাকে রাশেদ অপহরণ করেনি আমাদের প্রেমের সম্পর্ক ছিলো। আমি নিজেই রাশেদ ডেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। আমি রাশেদের কাছেই থাকতে চাই।

মামলার তদন্তকারী আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান তথ্য প্রযুক্তির সাহায্যে অপহরণকারীর অবস্থান শনাক্ত করি। এরপর সেখানে গোপন সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে মামলার প্রধান আসামি রাশেদুল ইসলাম কে গ্রেপ্তার করি এবং মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরে তথ্য প্রযুক্তির সাহায্যে অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়। এরপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে সোর্পদ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here