আক্কেলপুরে ডাকাত দলের সদস্য একাধিক মামলার আসামি রতন মন্ডল গ্রেপ্তার। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

আক্কেলপুরে ডাকাত দলের সদস্য একাধিক মামলার আসামি রতন মন্ডল গ্রেপ্তার।

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সক্রিয় সদস্য মোঃ রতন মন্ডল কে ৪ লিটার চোলাই সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত, অন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সক্রিয় সদস্য মোঃ রতন মন্ডল জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী নওগাঁ জেলার শ্রীধরপুর গ্রামের মোঃ ফজলুর রহমান (ওরফে) এব্বুকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, (২৯ শে অক্টোবর) মঙ্গলবার সন্ধা ৬ ঘটিকায় আক্কেলপুর থানার নবাগত ওসি আবু ওবায়েদ এর নেতৃত্বে উপজেলা জুড়ে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনায় সময়ে এক গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজার থেকে ৪ লিটার চোলাই মদ নিয়ে মোঃ রতন মন্ডল তার নিজ জেলা নওগাঁয় যাওয়ার পথে থানা"র তদন্ত ওসি আবু রায়হান ও (এসআই) জোবায়ের হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে বাজারে আটক করে তল্লাশি করলে তার নিকটে থাকা ৪ লিটার চোলাই মদ পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়।

পরে বিষয়টি নিয়ে আক্কেলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ এর সাথে কথা বললে তিনি জানান,গ্রেপ্তারকৃত মোঃ রতন মন্ডল কে ৪ লিটার চোলাই মদ সহ আমার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়ার পরে তার বিরুদ্ধে জানা যায় জয়পুরহাট জেলা সহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া জেলার বিভিন্ন থানায় তার নামে ডাকাতি, অপহরণ, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও নারী শিশু নির্যাতন সহ তালিকাভুক্ত একাধিক মামলার আসামী এ রতন মন্ডল। তিনি আরও জানান তার বিরুদ্ধে আরও কোনকোন থানায় মামলা রয়েছে এবিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে সে, তার বিরুদ্ধে আরও কোনকোন থাকায় মামলা রয়েছে তার সকল তথ্য আমার হাতে এসে পৌঁছানো মাত্র তার বিরুদ্ধে কি কি ধারায় মামলায় জেল হাজতে পাঠানো হবে তা পরে জানানো হবে বলে ওসি জানান।

এ রিপোর্টি লেখা পর্যন্ত তাকে কোন মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে ও তার বিরুদ্ধে এখনো আক্কেলপুর থানায় মামলা চলমান রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here