ফরিদপুরে গেরদা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৮, ২০১৯

ফরিদপুরে গেরদা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে : 
ফরিদপুরে সদর উপজেলার গেরদা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাখুন্ডা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বিকাল ৫টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোতয়ালী থানা যুবলীগের সভাপতি অ্যাড: মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ।

তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, যুবলীগ কোন একজন ব্যক্তির অপরাধের দায় নেবে না। আমরা যারা যুবলীগে আছি তারা ঐক্যবোধ্যভাবে দলের জন্য নিবেদিত প্রান কর্মি হিসেবে কাজ করে যাব। তিনি বলেন যুবলীগে একজন পদ নিতে হলে দলের জন্য কমপক্ষে দশ বছরের শ্রম থাকতে হবে। এরআগে অন্য দলের কর্মি হলে তাকে কোন পদ যুবলীগে দেয়া হবে না।   

এসময় তিনি সকলের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ফরিদপুর জেলা যুবলীগের কোন কর্মির চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসায়ের কোন অভিযোগ থাকলে তার স্থান দলে হবে না। 

কোতয়ালী থানা যুবলীগ সাধারন সম্পাদক শাহ মোঃ এম আর হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগের সহ-সভাপতি গেরদা ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান। 

এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড স্বপন পাল, ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, শহর যুবলীগের আহ্বায়ক চৌধুরী মোঃ হাসান, যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান ডেভিট, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

সম্মেলনে একজন সভাপতি প্রার্থী হওয়ায় রিয়াদ মিয়াকে সভাস্থলে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে দুই জন সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায়  কেউ ঐকমত্যে না আসায় পরবর্তীতে কমিটির নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here