টাঙ্গাইলে পেশাদার মোবাইল চোরের ১ মাসের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

টাঙ্গাইলে পেশাদার মোবাইল চোরের ১ মাসের কারাদন্ড


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বিভিন্ন রোগীদের মোবাইল ফোন চুরির অপরাধে এক ব্যক্তির এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মোহনলাল শাহার ছেলে লিটন মিয়া(৪৫)।

জানা যায়, দীর্ঘদিন যাবত লিটন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ঢুকে রোগীদের মোবাইল চুরি করে আসছিল। বুধবার সকালে হাসপাতাল পুলিশ বক্সের কর্তব্যরত এ এস আই নবীন চোরকে মোবাইল ফোন সহ হাতেনাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ১ মাসের কারাদন্ড প্রদান করান।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এ এস আই নবীন বলেন, লিটন একজন পেশাদার মোবাইল ফোন চোর ও মাদকসেবী। সে দীর্ঘদিন যাবত নানা কৌশলে রোগীদের মোবাইল ফোন চুরি করে আসছিল। ভুক্তভোগীরা মোবাইল ফোন সহ লিটনকে আটক করতে সক্ষম হই এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here