পঞ্চগড়ের শীত কমছেই না! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

পঞ্চগড়ের শীত কমছেই না!



সময় সংবাদ ডেস্ক//
হিমালয়ের কোলঘেঁষা দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তারপরও আজ ১ জানুয়ারি, বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলার তেঁতুলিয়া উপজেলায়। 

সপ্তাহখানেক ধরেই জেলাজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে প্রায় প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সূর্য দেখেছেন জেলাবাসী। তবে আজ সকালে ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। 

তীব্র শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। উত্তরের হিমেল বাতাসে তাদের দুর্ভোগ বেড়েই চলেছে। লোক সমাগম কমে যাওয়া কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিক, রিকশাভ্যান চালকসহ দিনমজুরদের উপার্জনও কমছে।



এদিকে এখনো মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়াও আশপাশের এলাকা দিয়ে বয়ে চলছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম।

তিনি জানান, বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। তাপমাত্রা আরো কমার আশঙ্কা রয়েছে বলেও জানান এই আবহাওয়া কর্মকর্তা

Post Top Ad

Responsive Ads Here