রাজবাড়ীতে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন


রাজবাড়ী প্রতিনিধি:
‘‘প্রতিবন্ধিরা বিশ্বাসী নয়-প্রতিবন্ধকতায় আমরা ডুবে আছি অবসাদ গ্রস্থ মানসিকতায়’’ এই স্লোগানে রাজবাড়ীতে প্রতিবন্ধিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এর সর্বস্তরের পূর্ণ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী প্রতিবন্ধি কল্যান সংস্থার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রতিবন্ধি কল্যান সংস্থার সভাপতি সন্টু দে শাওন, সাধারন সম্পাদক মোঃ খোকন হোসেন ,মহিলা সম্পাদিকা ফিরোজা বেগম,সদস্য খালেক মন্ডল,হাকিম মন্ডল,রফিক শেখ ও রিয়া আক্তার প্রমূখ।

এসময় প্রতিবন্ধিরা ২০১৩ সালের প্রতিবন্ধি অধিকার আইন ও এর পূর্ণ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবী তুলে ধরে বক্তৃতা করেন।


Post Top Ad

Responsive Ads Here