চারঘাট পদ্মা বড়াল নদী দখলমুক্ত করলেন প্রশাসন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০১, ২০২০

চারঘাট পদ্মা বড়াল নদী দখলমুক্ত করলেন প্রশাসন


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি//
রাজশাহী চারঘাটে পদ্মা বড়াল নদী দখলমুক্ত  করেছেন উপজেলা প্রশাসন । আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমূল হক পদ্মা বড়াল ¯øুইসগেট থেকে  বনকিশোর পর্যন্ত অভিযান পরিচালনা করেন। 

অনুসন্ধানে জানাযায়, দীর্ঘদিন অবৈধ দখলদাররা নদী দখল করে মাছ চাষ করে আসছিল একটি মহল। তারা অবৈধ্য ভাবে বড়াল নদীতে  বাঁশের বেড়া ও জাল দিয়ে  জলাবদ্ধতা সৃষ্টি  করে মাছ চাষ করছিল । বড়াল নদী   উম্মৃক্ত  জলাশয় অথচ সেখানে সাধারন স্থানীয়রা নদীর সুবিধা নিতে পারতনা। অবৈধভাবে মাছ চাষ করতে গিয়ে অসাধুরা নদীর পানি দুষিত করছিল। যার কারনে সাধরন মানুষ নদীতে গোছল করতে পারতনা । 

এবিষয়ে ইউএনও বলেন, ইতিমধ্যে নদী দখল মুক্ত করতে মাননীয় প্রধান মন্ত্রী নির্দেশ দিয়েছেন । প্রধান মন্ত্রীর  নির্দেশনা মোতাবেক নদী দখলমুক্ত করতেই  এই অভিযান পরিচালনা করা হচ্ছে । নদী দখলমুক্ত না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে । ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুল ইসলাম ,চারঘাট মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ।

Post Top Ad

Responsive Ads Here