ফরিদপুর :
ফরিদপুরের নগরকান্দায় জেলা প্রশাসকের ব্যতিক্রম উদ্যোগে নগরকান্দায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া উপহার কার্ডের মাধ্যমে বিতরনের উদ্বোধন করা হয়েছে। এসময় তালিকা অনুসারে প্রত্যেক কার্ডধারী হাতে কার্ড ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রান বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও ইকবাল কবীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, ইউপি সচিব সাইফুল ইসলামসহ ইউপি সদস্যমবৃন্দ। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজী চাল, ১ কেজী আলু ও ১ কেজী ডাল বিতরন করা হয়।
বিকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে একই ভাবে এ প্রকল্পের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ ইউনিয়নে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজী চাল, ২ কেজী আলু ও ৮ টি করে মুরগীর ডিম বিতরন করা হয়েছে। এসময় ডাঙ্গী ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ইউএনও উপজেলার রামনগর ইউনিয়নে পরিবার প্রতি ১০ কেজী চাল, এক কেজী আলু ও দুই হালি মুরগীর ডিম বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আঃ কুদ্দুস ফকির ও ইউপি সদস্যবৃন্দ।

