করোনা যুদ্ধে ব্যাপক ভূমিকা রাখছেন বোয়ালমারীর ওসি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২০

করোনা যুদ্ধে ব্যাপক ভূমিকা রাখছেন বোয়ালমারীর ওসি


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান করোনা যুদ্ধে ব্যাপক ভাবে ভূমিকা রাখছেন। তার এ ভূমিকা ইতিমধ্যে আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। নিজের জীবনের মায়া না করে দিন রাত ছুটে চলেছেন করোনা যুদ্ধ করে। মানুুষকে সচেতনা, সামাজিক দুরত্ব বজায় রাখা, থানা এলাকার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে পরিদর্শন করা, আইনশূংখলা বজায় রাখা, গোপনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের বাড়ি রাতের আধারে খাদ্য সামগ্রী পোছায় দেয়াসহ নানা কাজ করে যাচ্ছেন তিনি। এ ছাড়া বোয়ালমারী পৌর শহর বাজারের রাস্তায় ওয়ান ওয়ে রাস্তা চালু করেছেন। এতে সামাজিক দুরত্ব বজায় থাকছে। ওসি আমিনুর রহমানের নির্দেশে থানার অন্যান্য অফিসাররা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন বাজার, মহল্লা ও এলাকায়। সার্বক্ষনিক পুলিশ উপজেলার সর্বস্তরে ছড়িয়ে থেকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। 

মো. আমিনুর রহমান বলেন, পুলিশ হলো জনগনের সেবক। সঠিক ভাবে জনগণের সেবা করাই হলো আমার উদ্দেশ্য। পুলিশ জনতার বন্ধু। জনতা যাতে ভালো থাকতে পারে সে চেষ্টাই করে যাচ্ছি। দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। তাই এই করোনা ভাইরাসের মধ্যেও নিজের জীবনের পরোয়া না করে, কি ভাবে জনগণকে ভালো রাখা যায় সে ব্যবস্থায় করে চলেছি।   

Post Top Ad

Responsive Ads Here