রিমান্ডে গুরুত্ত্বপূর্ণ তথ্য দিয়েছে পরীমনিষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

রিমান্ডে গুরুত্ত্বপূর্ণ তথ্য দিয়েছে পরীমনিষ




নিজস্ব প্রতিনিধিঃ



 মাদক মামলায় গ্রেফতার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত প্রদান করেছেন। 

শুক্রবার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এ আবেদনে এসব কথা উল্লেখ করেন তিনি। 


তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ এ মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত প্রদান করেছেন পরীমনি। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন। জামিনে মুক্ত পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। পাশাপাশি পলাতক হওয়ারও সম্ভাবনা রয়েছে।


এর আগে, গত ১০ আগস্ট পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ডে আবেদন করলে শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
























গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। এরপর রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। 


পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে র‌্যাব সদর দফতর থেকে পরীমনি, রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে করে নিয়ে বনানী থানায় রওনা দেয় র‌্যাবের একটি টিম। এরপর র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন।


মামলার সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ংকর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাসায় একটি মিনি বার তৈরি করেন। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। আর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরো অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশ নিত। 


পরীমনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এখন পর্যন্ত ৩০টি সিনেমা ও ৫ থেকে ৭ টি টিভিসিতে অভিনয় করেছেন। প্রযোজক রাজ তাকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে নিয়ে আসে।

Post Top Ad

Responsive Ads Here