ইয়াবা ফেটে যুবকের মৃত্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

ইয়াবা ফেটে যুবকের মৃত্য




জেলা প্রতিনিধিঃ


পেটের ভেতরে ইয়াবা পাচার করতে গিয়ে মো. মোস্তাফা নামে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। পেটের ভেতরে ইয়াবা মোড়ানো বেলুন ফেটে তিনি মারা যান।

মোস্তাফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হোয়াইক্যং গ্রামের আবুল হাশেমের ছেলে।


জানা গেছে, বুধবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে বেলুনে মুড়িয়ে ১৭ প্যাকেট ইয়াবা খান মোস্তাফা। এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে ওয়াশ করে বের করা হয় ১২ প্যাকেট ইয়াবা। বাকি পাঁচ প্যাকেট পেটের ভেতরেই ফেটে যায়।


অবস্থার অবনতি হওয়ায় মোস্তাফাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।


মোস্তফার মা আনোয়ারা বেগমের বরাত দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, ইয়াবা সেবনের পর প্রথমে মোস্তাফার বাড়িতে কবিরাজ নেয়া হয়। সেখানে ১২ প্যাকেট ইয়াবা বের করা হয়। এরপর বিষক্রিয়ায় গড়াগড়ি করায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে জেলা সদর হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, ছেলেটির ময়নাতদন্ত করার সময় পেটের ভেতর ইয়াবার পাঁচটি প্যাকেট পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ইয়াবাগুলো গলে যাওয়ায় গণনা করা সম্ভব হয়নি।

Post Top Ad

Responsive Ads Here