জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে মাঝিসহ ১১ যাত্রী ডুবে গেছে। এর মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম লায়লা বেগম। তিনি কর্ণফুলী উপজেলার ইছানগর ৫ নম্বর ওয়ার্ডের আমির হোসেন ওরফে লাল মিয়ার স্ত্রী। সাম্পানটিতে তার স্বামী আমির হোসেনও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার এসআই নিউটন দাশ বলেন, খবর পেয়ে ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও লায়লা বেগম ততক্ষণে মৃত্যু কোলে ঢলে পড়েন। তবে কী কারণে সাম্পানটি দুর্ঘটনার স্বীকার হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে।

