ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি




জেলা প্রতিনিধিঃ



 লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের চার সদস্যকে পিটিয়ে টাকা-স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতদল। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ক্ষতিগ্রস্তরা জানান, রাতে ঢাকার স্যানিটারি ব্যবসায়ী আবুল কালামের বাড়িতে ঢোকে ১০-১৫ জনের একটি ডাকাতদল। একপর্যায়ে তারা ভবনের কলাপসিবল গেট ভেঙে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় আলমারির চাবি না দেওয়ায় ব্যবসায়ীর মা, বড় ভাবিসহ তার ছেলে ও মেয়েকে পিটিয়ে আহত করে। পরে দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, চারটি স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল লুটে নেয়।


রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুটে নেয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here