করোনায় বিশ্বব্যাপী বেড়েছে আক্রান্তের সংখ্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

করোনায় বিশ্বব্যাপী বেড়েছে আক্রান্তের সংখ্যা


 



আন্তর্জাতিক ডেস্কঃ


মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১০ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৭১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জনে পৌঁছেছে।

একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে।


করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার সকাল ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫৩৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭২ লাখ ৩ হাজার ৬৪৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩৬ হাজার ২৯৮ জন মারা গেছেন।




গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইন্দোনেশিয়ায়। এ সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৬ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৭ লাখ ৭৪ হাজার ১৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৬৬৪ জনের।


আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৯১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৯৮৮ জনের।


করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩০ হাজার ২৮৫ জন।


এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৩ লাখ ৯৮ হাজার ৯৮৩ জন, রাশিয়ায় ৬৫ লাখ ৩৪ হাজার ৭৯১ জন, যুক্তরাজ্যে ৬১ লাখ ৭৯ হাজার ৫০৬ জন, ইতালিতে ৪৪ লাখ ২০ হাজার ৪২৯ জন, তুরস্কে ৬০ লাখ ১৮ হাজার ৪৮৫ জন, স্পেনে ৪৬ লাখ ৭৭ হাজার ৮৮৩ জন, জার্মানিতে ৩৮ লাখ ১৪ হাজার ৩১৬ জন এবং মেক্সিকোতে ৩০ লাখ ২০ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ৪৮৭ জন, রাশিয়ায় এক লাখ ৬৮ হাজার ৪৯ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩০ হাজার ৭০১ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৩৩৪ জন, তুরস্কে ৫২ হাজার ৭০৩ জন, স্পেনে ৮২ হাজার ৪০৭ জন, জার্মানিতে ৯২ হাজার ৩৪৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৬ হাজার ২০৩ জন মারা গেছেন।


প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here