বাবা ও ছেলের জানাযা একই সাথে, বাবা জানেনা ছেলে নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১৩, ২০২১

বাবা ও ছেলের জানাযা একই সাথে, বাবা জানেনা ছেলে নেই


 



জেলা প্রতিনিধিঃ



বাবা জানতেন না একমাত্র ছেলের মৃত্যুর খবর। কিন্তু পাঁচ মিনিট পর পাশাপাশি খাটিয়ায় হলেন বাবা-ছেলে। একসঙ্গে তাদের জানাজা-দাফনও করা হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় নয়ামাটি গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। এদিন রাত ৮টা ৩৫ মিনিটে মারা যান ৬৫ বছর বয়সী ছেলে মুজিবুর রহমান। এর পাঁচ মিনিট পর মারা যান ৯০ বছর বয়সী বাবা মজিদ দারোগাও।


স্বজনরা জানান, বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন মজিদ দারোগা। বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার একমাত্র ছেলে মজিবুর রহমান। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টা ৩৫ মিনিটে সেখানেই তিনি মারা যান। ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর ৮টা ৪০ মিনিটে বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবাও।


রাতেই বাবা-ছেলের একসঙ্গে জানাজা শেষে নয়ামাটি কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post Top Ad

Responsive Ads Here