ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর গুরুতর আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর গুরুতর আহত




জেলা প্রতিনিধিঃ



সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পল্লী বিদ্যুতের চলমান লাইনের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক চোর পালিয়ে গেছেন।


শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামে এই ঘটনা ঘটে।



সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাসুম আহম্মেদ জানান, মাদরা গ্রামে একটি মাঠ থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে পল্লী বিদ্যুতের খুঁটিতে ওঠেন একই গ্রামের শাহিনুর রহমান (২০), জসীম হোসেন (২২) ও মাসুদ রানা (২৪)। এ সময় বিদ্যুতায়িত হয়ে জসিম ও শাহিন নিচে পড়ে যান। এই অবস্থা দেখে মাসুদ রানা দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।


কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্লী বিদ্যুতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here