বন্দুকযুদ্ধে ২ জন মাদক ব্যাবসায়ী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

বন্দুকযুদ্ধে ২ জন মাদক ব্যাবসায়ী নিহত


  


জেলা প্রতিনিধিঃ




কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।


তিনি জানান, উখিয়া উপজেলার রেজুআমতলী সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।


নিহত শাহজাহান উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।



লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রোববার ভোরে উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান ঢুকবে- এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। চার-পাঁচজনের একটি দল ঢোকার চেষ্টার সময় থামানোর সংকেত দেন টহলরত বিজিবি সদস্যরা।


তারা না থেমে বিজিবির অবস্থান টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময়ে আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহজাহানের মরদেহ ও অস্ত্র-ইয়াবা উদ্ধার করা হয়।


অপরদিকে, টেকনাফে ২ বিজিবির সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুলসংখ্যক ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

Post Top Ad

Responsive Ads Here