শ্রম ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

শ্রম ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র

 




সময় সংবাদ ডেস্কঃ



 


শ্রম ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ক্রিস্টোফার উইলসন। গত শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি ওই গুরুত্বারোপ করেন। ওই বৈঠকে বাংলাদেশপক্ষ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকপণ্যের ওপর শুল্কছাড়সহ ন্যায্য মূল্য প্রত্যাশা করেন ক্রিস্টোফার উইলসন বলেছেন, শুল্ক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিশেষ ক্ষমতা যুক্তরাষ্ট্র কংগ্রেসের। দেশে ও বিদেশে শ্রমিকদের কল্যাণে যুক্তরাষ্ট্র কাজ করছে।



বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের কারখানায় নিরাপত্তা এবং শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে চলমান প্রচেষ্টার পাশাপাশি কিভাবে আরো বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে উৎসাহিত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘রানা প্লাজা-পরবর্তী সাত বছর : কে কি করছে?’ শীর্ষক ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ক্রিস্টোফার উইলসন, টেক্সটাইলবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি উইলিয়াম জ্যাকসন, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়ার পরিচালক জেনিফার লারসন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক পরিচালক মরিন হ্যাগার্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া ম্যাকলার্টি অ্যাসোসিয়েটসের প্রতিনিধি টেরেসিতা শ্যাফার, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি, আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) প্রতিনিধি, ওয়ালমার্ট ও টার্গেটের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

স্বাগত বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশের অর্থনীতি এবং এর আর্থ-সামাজিক উন্নয়নে তৈরি পোশাক শিল্পের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকদের কল্যাণ ও শিল্পকে রক্ষা করার জন্য, বিশেষত রানা প্লাজার ঘটনার পর থেকে বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করছে।


বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশ সরকার এবং বিজিএমইএর নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এগুলোর মধ্যে পোশাক শ্রমিকদের কল্যাণে গঠিত ‘আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল’ প্রতিষ্ঠা এবং কর্মস্থলের নিরাপত্তা বজায় রাখতে গঠিত ‘ত্রিপক্ষীয় পরামর্শক কাউন্সিল’ উল্লেখযোগ্য।
একটি সাবলীল ও টেকসই সরবরাহ শৃঙ্খল এবং ‘সোর্সিংয়ের’ প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিজিএমইএ সভাপতি। তিনি তৈরি পোশাক শিল্প মালিকদের খরচ কমানোর লক্ষ্যে কারখানার একাধিক নিরীক্ষা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের ক্রেতাদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং তৈরি পোশাকের ক্রমবর্ধমান উৎপাদন খরচ বিবেচনায় বিজিএমইএ সভাপতি বাংলাদশে তৈরি পোশাকের উচ্চ ও ন্যায্য মূল্য দিতে মার্কিন ক্রেতাদের অনুরোধ জানান। এ ছাড়া তিনি বাংলাদেশে তৈরি পোশাকের জন্য শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান।

Post Top Ad

Responsive Ads Here