ট্রেনের ধাক্কায় অটোযাত্রী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১২, ২০২১

ট্রেনের ধাক্কায় অটোযাত্রী নিহত


 

 

জেলা প্রতিনিধিঃ




ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। রোববার ভোরে উপজেলার তালশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার দুই ছেলে বাসিন্দা রুবেল ও পাবেল। তাদের বাবাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।


আশুগঞ্জ থানার এসআই ধর্মজিৎ সিংহা জানান, ভোরে একটি অটোরিকশা জেলা শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন। আহত হন তাদের বাবা। এতে অটোরিকশাটিও দুমড়েমুচড়ে যায়।

Post Top Ad

Responsive Ads Here