অটোবাইয়েকে চাদর পেঁচিয়ে মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

অটোবাইয়েকে চাদর পেঁচিয়ে মৃত্যু


  


জেলা প্রতিনিধিঃ


মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অটোবাইকে চাদর পেঁচিয়ে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সবজি ব্যবসায়ী কুদ্দুস আলী বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে।


আরো পড়ুন: মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কুদ্দুস আলী সাভারের তেতুলঝোড়া এলাকায় থাকেন। তিনি সিংগাইরের জয়মন্টপ থেকে সবজি কিনে ব্যবসা করতেন। সকালে অটোবাইকে সবজি নিয়ে তিনি তেতুলঝোড়ার উদ্দেশে রওনা হন। চালকের পাশে বসে তিনি যাচ্ছিলেন। পথিমধ্যে তার শরীরে থাকা চাদর অটোবাইকের মেশিনের সঙ্গে জড়িয়ে যায়। পরে দেহ

 থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা।


এর আগে গত শুক্রবার রাতে মানিকগঞ্জে দুই ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় নিহত হয়েছেন। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Post Top Ad

Responsive Ads Here