আবাসিক হোটেল থেকে যুবকের মৃত দেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

আবাসিক হোটেল থেকে যুবকের মৃত দেহ উদ্ধার


 

জেলা প্রতিনিধিঃ




রাজধানী ঢাকার শ্যামলীর একটি আবাসিক হোটেল থেকে সোহেল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোহেল নোয়াখালীর সদর থানার খাটিয়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।


আজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সোহেল ২ থেকে ৩ দিন আগে শ্যামলীর খিলজি রোডের ‘আল-হাসান আবাসিক হোটেলে’ ওঠেন।



পরে গতকাল বুধবার সকাল থেকে তার রুমের দরজা বন্ধ থাকায় রাতে হোটেলের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দেখা যায় তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

পরে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



ওসি আরও বলেন, নিহত সোহেলের মোবাইল থেকে নম্বর সংগ্রহ করে তার বাবার সঙ্গে কথা বলেছি। তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here