এক নজরে মেহেরপুরের সকল সংবাদ , রবিবার (27/2/2022) | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২

এক নজরে মেহেরপুরের সকল সংবাদ , রবিবার (27/2/2022) | সময় সংবাদ

এক নজরে মেহেরপুরের সকল সংবাদ , রবিবার (27/2/2022) | সময় সংবাদ



মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিভিন্ন কেন্দ্রের গণটিকা কার্যক্রম পরিদর্শন করলেন


মেহেরপুরে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুরের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর স্টেডিয়াম মাঠে টিকা কেন্দ্র এবং মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীর সাথে ছিলেন।


জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মেহেরপুরের বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন



জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুরের নির্মাণাধীন মডেল জামে মসজিদ সহ নির্মাণাধীন বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর কালেক্টরেট মডেল জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষ সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি, খোকসা আশ্রয়ন প্রকল্প এবং মেহেরপুর শহরের শিশু বাগানপাড়ার নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীর সাথে ছিলেন।


মেহেরপুরে ৩১ হাজার ৩৯১ জনকে টিকা প্রদান করা হয়েছে


প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে ১ কোটি টিকাদান কর্মসূচির আওতায় মেহেরপুর জেলায় ৩১ হাজার ৩৯১ জনকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ ২৫ হাজার ৭৯৬, দ্বিতীয়বার ৪ হাজার ৭৫০ এবং তৃতীয়বার ৮৪৫ জনকে টিকা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে মেহেরপুর জেলার ৩টি উপজেলার ৫ টি অস্থায়ী কেন্দ্র সহ মোট ৭২ টি কেন্দ্রে একযোগে টিকাদান পর্ব শুরু হয়। ৭২টি টিকাদান কেন্দ্রে জন্য ১৪৪ জন কর্মী এবং ২১৬ জন ভলেন্টিয়ার টিকাদানকাজে সহযোগিতা করেন। মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮৪৯ জন, সদর উপজেলা ৯ হাজার ৩৬০ জন, গাংনী উপজেলার ১৪ হাজার ৮৪২ জন এবং মুজিবনগর উপজেলায় ৫ হাজার ৩৪০ জনকে টিকা দেওয়া হয়। এদিকে টিকাদান পর্ব চলাকালীন সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।


মেহেরপুর ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


মেহেরপুর ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর এ. এল. এম জিয়াউল হক ফ্রেন্ডস্ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের সভাপতি এ. এল. এম জিয়াউল হকের সভাপতিত্বে (জুমের মাধ্যমে) সাধারণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য, শাহজাদ উদ্দিন আহমেদ, কুদরত-ই-খুদা, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক শাহী. সদস্য মেহের আমজাদ,মখলেছুর রহমান খোকন, গোলাম কিবরিয়া বুলু প্রমুখ। পরে এ. এল. এম জিয়াউল হককে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর হাসানুজ্জামান মালেককে পুনর্র্নিবাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট ফ্রেন্ডস ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মিয়াজান আলী, শাহজাদ উদ্দিন আহমেদ, কুদরত-ই-খুদা, শহীদুল্লাহ। যুগ্ম সম্পাদক সৈয়দ এহসানুল কবীর আরিফ। সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক শাহী। অর্থ বিষয়ক সম্পাদক শওকত হোসেন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর আশরাফুল হক। মহিলা বিষয়ক সম্পাদিকা মেমি। কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম এবং আজিজুর রহমান।



মেহের আমজাদ # মেহেরপুর #


Post Top Ad

Responsive Ads Here