জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আটক-১ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২

জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আটক-১ | সময় সংবাদ

জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আটক-১ | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুকমল সরকার (৪৫) নামে এক ব্যক্তিকে  আটক করছে থানা পুলিশ।


এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।।   


আটককৃত, সুকমল সরকার পাঁচবিবি উপজেলার আগাইড় গ্রামের কিশোর সরকারের ছেলে।


পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ওই কিশোরী তার নিজ ঘরে ছিল। কিশোরীর মা-বাবা দুজনেই মাঠে কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সেই সুযোগে একই গ্রামের সুকমল সরকার ঘরে ঢুকে কিশোরীকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরীর চিৎকারে গ্রামবাসী ছুঁটে আসলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় সুকমল সরকার। পরে কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করলে তাকে আটক করা হয়।




Post Top Ad

Responsive Ads Here