আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের নতুন কমিটির সভাপতি শামসুল , সম্পাদক শাহিনুর | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
শামসুল ইসলামকে সভাপতি ও শাহিনুর ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বগুড়ার আদমদীঘি উপজেলা জাতীয় শ্রমিকলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার ২৫ ফেব্রæয়ারী সন্ধ্যায় আদমদীঘি পশ্চিমবাজার শ্রমিক ঐক্য কল্যান পরিষদ অফিস চত্ত¡রে দ্বি- বার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষনা করা হয়।
শ্রমিক নেতা শামসুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম। প্রধান বক্তা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, জেলা শ্রমিকলীগ নেতা মোজাম্মেল হোসেন, রেজাউল ইসলাম, নুর খান, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, জালাল উদ্দীন, সোহাগ লেমন, রুবেল, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, জাফরান হোসেন রিফাদসহ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে শামসুল ইসলামকে সভাপতি ও শাহিনুর ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক লীগ আদমদীঘি উপজেলা কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।
