মুছাপুরে জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক ও অনুদান প্রদান
আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুরে, জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ মুছাপুর ইউনিয়ন শাখার আয়োজনে অভিষেক ও অনুদান প্রদান অনুষ্ঠিত।
মঙ্গলবার বাদ মাগরিব মুছাপুর ইউনিয়নে,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদারের নিজস্ব বাড়ীতে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমির খান ভুট্টু ও মুছাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের
সাধারণ সম্পাদক মো: সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত।
অভিষেক ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক
নুরুল আলম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির
আহবায়ক মোঃ আবদুল মতিন লিটন,
বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ
জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আলা উদ্দিন জিকু প্রমূখ।
