ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু । সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু । সময় সংবাদ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু । সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মনি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার(২৭ ফেব্রুয়ারী) সকালে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাজার বাওড়চক ব্রীজ সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। কাটা পড়া মহিলা সদরের দক্ষিণ চরকমলাপুর নিবাসি  রফিকুল ইসলামের স্ত্রী।পরিবার জানায় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।


ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল এর সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৬ টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গা গামী রাজবাড়ী এক্সপ্রেস রেলে  এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নীল রঙের বোরখা পরিহিত ছিল। ধারনা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।


তিনি আরও বলেন, রেল পুলিশ কে খবর দেওয়া হয়েছে। রেল পুলিশ এসে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেবেন।





Post Top Ad

Responsive Ads Here