সীমান্তে এসে মদ্যপ অবস্থায় চেঁচামেচি,বিএসএফ সদস্য আটক । সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২

সীমান্তে এসে মদ্যপ অবস্থায় চেঁচামেচি,বিএসএফ সদস্য আটক । সময় সংবাদ

সীমান্তে এসে মদ্যপ অবস্থায় চেঁচামেচি,বিএসএফ সদস্য আটক । সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট:

নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় দিলীপ কুমার (৪০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।


শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাকে আটক করে ধামইরহাট উপজেলার কালুপাড়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 


বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য দিলীপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিজিবি সদস্যরা ।


বিষয়টি নিশ্চিত করে ১৪-বিজিবি পতœীতলার লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, “বিএসএফ সদস্য দিলীপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। পরে, স্থানীয় গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে আমাদের খবর দেয়। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে।”


কর্নেল আরেফিন আরও বলেন, “রবিবার বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠক করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”




Post Top Ad

Responsive Ads Here