বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ০৭, ২০২২

বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন | সময় সংবাদ

বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী:
ফরিদপুরে বেয়ালমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে সোমবার (০৭.০৩.২২) সকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


সকাল ৯টায় উপজেলা চত্বরে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও  উপজেলা পরিষদ, বোয়ালমারী পৌরসভা, বোয়ালমারী থানা,  উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, সাবরেজিস্ট্রার্ট অফিস, পল্লী বিদ্যুৎ, বোয়ালমারী সরকারি কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় জাতির পিতা, তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদসহ সকল শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। বেলা ১১টায় উপজেলা হল রুমে ঐতিহাসিক দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন, থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম, পৌর আ’লীগের সহ-সভাপতি, আরিফ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপ-গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক তানভীর আকতার শিপার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মুনজুর হোসেন তুষার,কাজী সেলিমুজ্জামান, মো. আনিসুজ্জামান প্রমুখ। 


আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ মার্চ বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসভায় লাখ লাখ জনতার উদ্দেশে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এমন দৃঢ় দৃপ্তকণ্ঠে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এ ভাষণেই জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা, প্রতিরোধের বীজমন্ত্র। এই ভাষণে উজ্জীবিত হয়ে  পাকিস্তান বাহিনীর সাথে নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর বাঙালি ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা।



Post Top Ad

Responsive Ads Here