![]() |
চিত্রাংকন প্রতিযোগিতায় সামিয়া জামান এবার বিভাগীয় পর্যায়েও প্রথম | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
শেখ রাসেল দিবস/২২ উদযাপন উপলক্ষ্যে জেলা শিশু একাডেমী আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ’ক’ বিভাগে প্রথম স্থান অধিকারী সামিয়া জামান এবার রাজশাহী বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করে কৃতিত্ব অর্জন করেছে।
সামিয়া জামান নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ও একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাইদুজ্জামানের মেয়ে এবং বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নাতনি। সামিয়া জামান ইতোপুর্বেও বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় নওগাঁ উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেছিল। এবার বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করায় সামিয়া জামান তার কৃতিত্বের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের অবদান বেশি বলে জানায়।

