মালদ্বীপে ভিউ কনস্ট্রাকশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১০, ২০২২

মালদ্বীপে ভিউ কনস্ট্রাকশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মালদ্বীপে ভিউ কনস্ট্রাকশনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


মহিনুর রহমান,মালদ্বীপ প্রতিনিধি: 

ভিউ কনস্ট্রাকশন প্রা.লি. এর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রবিবার  (০৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাত টাই মালদ্বীপের রাজধানী রোড সিক্সটি-সিক্স রেস্টুরেন্টে এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব দুলাল হোসেন বলেন, আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও মহান আল্লাহতালার প্রেরিত রাসুল হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন।


ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণ প্রতিষ্ঠা ছিল তার ব্রত। ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সর্বশ্রেষ্ঠ মানবিক গুণাবলির মানুষ হিসেবে তিনি সব কালে এবং সব দেশেই স্বীকৃত। পরবর্তীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বর্ণনা করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা জনাব তাজুল ইসলাম এবং মো. আল আমিন। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী সহ বিশিষ্ট ব্যবসায়ীক, রাজনীতিবিদ,পেশাজীবী, চিকিৎসক, প্রবাসী সাংবাদিক সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।



সময়/নাজমুল

Post Top Ad

Responsive Ads Here