সান্তাহার রেলওয়ে পোষ্য সোসাইটির সদস্যদের দুই শতাধীক কম্বল ও ক্যালেন্ডার উপহার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪

সান্তাহার রেলওয়ে পোষ্য সোসাইটির সদস্যদের দুই শতাধীক কম্বল ও ক্যালেন্ডার উপহার

সান্তাহার রেলওয়ে পোষ্য সোসাইটির সদস্যদের দুই শতাধীক কম্বল ও ক্যালেন্ডার উপহার
সান্তাহার রেলওয়ে পোষ্য সোসাইটির সদস্যদের দুই শতাধীক কম্বল ও ক্যালেন্ডার উপহার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে পোষ্য সোসাইটির দুই শতাধীক সদস্যদের হাতে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল ও নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেওয়া হয়েছে। 


শুক্রবার বিকাল ৫ টায় সান্তাহার রেলওয়ে থানা সংলগ্ন ৫নম্বর প্লাটফরমে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি সভাপতি মনিরুজ্জামান মনির এসব উপহার প্রদান করেন। 


সান্তাহার রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মশিউর রহমান মাখনের সভাপতিত্বে এসব প্রদানকালে উপস্থিত ছিলেন রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন, আওয়ামীলীগ নেতা জহিদুল ইসলাম বিপ্লব, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, পোষ্য সোসাইটির সদস্য জাহঙ্গীর আলম মিন্টু, তুহিন, সবুজ, রাজু, মানিক, রাজা প্রমূখ।


সান্তাহার রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মশিউর রহমান মাখন বলেন, আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। সঙ্গে উপহার হিসেবে কম্বল ও ক্যালেন্ডার নিয়ে এসেছি।


Post Top Ad

Responsive Ads Here