ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে একতা বন্ধন সহযোগী সংগঠনের শুভ উদ্বোধন ও দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বোয়ালমারী উপজেলার ভাটদী বাজার এলাকার সর্বানদিয়া প্রাঙ্গনে একতা বন্ধন সহযোগী সংগঠনের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়ের মিয়া।
একতা বন্ধন সহযোগী সংগঠনের সভাপতি গৌতম দাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন (মোশা), শেখ আব্দুল হাই, দাদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির মীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মোঃ খায়ের মিয়ার পক্ষ থেকে একতা বন্ধন সহযোগী সংগঠনের আয়োজনে ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ খায়ের মিয়া তার বক্তব্যে বলেন, একতা বন্ধন সহযোগী সংগঠন নতুন এর যাত্রা শুরু হল। আশা করব সংগঠনটি এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবে। তারা অসহায় মানুষের কথা বলবে। তারা সব সময় ভালো কাজে অংশগ্রহণ করে এলাকার সুনাম বয়ে আনবে।

