সদরপুরে ভোটের উৎসবে সামিল হয়েছিলেন শতবর্ষী জৈনদ্দিন মোল্লা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ০৭, ২০২৪

সদরপুরে ভোটের উৎসবে সামিল হয়েছিলেন শতবর্ষী জৈনদ্দিন মোল্লা

সদরপুরে ভোটের উৎসবে সামিল হয়েছিলেন শতবর্ষী জৈনদ্দিন মোল্লা
সদরপুরে ভোটের উৎসবে সামিল হয়েছিলেন শতবর্ষী জৈনদ্দিন মোল্লা


কবির হোসাইন, সদরপুর, ফরিদপুর থেকে:

ফরিদপুরের সদরপুরে ভোটের উৎসবে সামিল হয়েছিলেন শতবর্ষী ভোটার জৈনদ্দিন মোল্লা । তাকে হাত ধরে তার স্বজনেরা নিয়ে এসেছিলেন উপজেলার ১৪২ নং মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তখন দুপুর ২টা ছুঁই ছুঁই। 


ভোটের আমেজ দেখে তার চোখেমুখে ছিল আনন্দের ঢেউ। এত বেশি বয়সে ভোট দিতে পারবেন এমন চিন্তা তার মাথায় ছিলনা। তিনি নিজের দায়িত্ববোধ থেকেই ভোট দিতে এসেছেন বলে জানিয়েছেন। 


শতবর্ষী জৈনদ্দিন মোল্লার মত একই কেন্দ্রে আসেন ৭৫ বছর বয়সী শারীরিকভাবে অসুস্থ আ: হালিম আকন মাস্টার। তিনি একই স্কুল মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যাওয়া একজন শিক্ষক।  অসুস্থতা সত্ত্বেও তিনি ক্র্যাচে ভর দিয়ে অন্যের সাহায্য নিয়ে কেন্দ্রে এসেছিলেন ভোট দিতে।


কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। বয়স্ক ভোটারদের পাশাপাশি তরুন ও নতুন ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ার মত ছিল।  উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।


এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক কাজী জাফর উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান চৌধুরী নিক্সন এর মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী  মজিবর রহমান নিক্সনের ঈগল প্রতীক ভোটে জয়ী হবার পথে।


ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন  নিয়ে ফরিদপুর- ৪ আসনে  একটি পৌরসভা ২৫টি ইউনিয় নের ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৫ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৭ জন প্রার্থী ব্যালটে যুদ্ধ করেছেন। অন্য ৫ জন প্রার্থী হলেন বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার প্রতীক ডাব, তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী প্রতীক সোনালী আঁশ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ মওলা প্রতীক ফুলের মালা, জাতীয় পার্টির আনোয়ার হোসেন প্রতীক লাঙ্গল এবং একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আলমগীর মওলা।   



Post Top Ad

Responsive Ads Here