মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা আইন-শৃংখলা কমিটির মসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল প্রমুখ।

