ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ০৮, ২০১৯

ফরহাদ হোসেনকে প্রতিমন্ত্রী করায় মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালি

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর পরই গতকাল রবিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালিটি শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  একই স্থানে গিয়ে শেষ হয়।
আনন্দ র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ,সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি সদস্য ছানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান পোলেন,শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল,সাধারণ সম্পাদক ইবনে মামুন,স্বেচ্ছা সেবকলীগ নেতা মতিউর রহমান মতিন প্রমুখ। এছাড়াও রালিতে অন্যান্যের মধ্যে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান,ইউপি সদস্য আলফাজ হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও মেহেরপুর জেলা তাঁতীলীগ,মেহেরপুর শহরের শেখ পাড়া,সদর উপজেলার আমদহ সহ মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর)আসনের বিভিন্ন এলাকায় আনন্দ র‌্যালি, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here