মেহের আমজাদ,মেহেরপুর-সাবেক জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরের ৬নং ওয়ার্ডবাসির আয়োজনে দোয়া-মাহফিল আনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক সামসুল আরফিন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন,সাবেক ছাত্রলীগের সভাপতি মফিজুর রহমান মফিজ, ছাত্রলীগ নেতা বায়েজিদ বোস্তামি, ছাত্রলীগ নেতা ফেরদৌস শোভন প্রমুখ। পরে মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

