ফরিদপুরের মধুখালীতে দু’শ বোতল ফেনসিডিলসহ আটক-০২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

ফরিদপুরের মধুখালীতে দু’শ বোতল ফেনসিডিলসহ আটক-০২


ফরিদপুর প্রতিনিধি :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। 

বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়। এসময় গাড়ীতে থাকা অপর একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার সজিব সেক(২৫) ও গাড়ীর ড্রাইভার উত্তর আলীপুর লালননগর এলাকার রাব্বি সিকদার(২৫)। এসময় গাড়ীতে থাকা চরকমলাপুর এলাকার মিজান নামে একজন পালিয়ে যায়।   

মধুখালী থানার ওসি(তদন্ত) সাইফুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ২০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারটি আটক করা হয়। এসময় আটক করা হয় গাড়ীর ড্রাইভার ও গাড়ীতে থাকা একজনকে । তিনি বলেন গাড়ির ড্রাইভার জিঙ্গাসাবাদে জানায় গাড়ীটি ফরিদুপর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি কাওছার আকনের। তবে তিনি গাড়ীতে ছিলেন না এবং গাড়ির কাগজপত্র ঘেঁটে দেখা যায় সেখানে কাউসার আকনের কোন নাম নেই। এদিকে আটককৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মাদক মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here