নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকার সারাবিশ্বে রোল মডেল- খন্দকার মোশাররফ হোসেন এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০১৯

নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকার সারাবিশ্বে রোল মডেল- খন্দকার মোশাররফ হোসেন এমপি


ফরিদপুর প্রতিনিধি :
সাবেক মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন বাংলাদেশে নারীর ক্ষমতায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বের কাছে এক রোল মডেল। মন্ত্রী, এমপি, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বাহিনী, সামরিক বাহিনীসহ সকল ক্ষেত্রে  নারীদের ক্ষমতায়ন করছে তিনি। তিনি নারীর প্রতি যতোটা সম্মান প্রদর্শন করছেন তা এর আগে কোন সরকার প্রধান করেনি।   
 
বৃহস্পতিবার সকালে শহরের বদরপুরে আফসানা মঞ্জিলে মহিলা সংগঠন, দরিদ্র রোগীদের অনুদানের চেক  ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীয় অংশগ্রহনকারী বিজয়ীদের  মধ্যে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। 

এসময় আরো বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ  মাসুম রেজা।

অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ দূরারোগ্য ব্যধি আক্রান্ত ১৬ জনকে ৫০ হাজার করে মোট আট লাখ টাকার চেক, মহিলা অধিদপ্তরের অধীনে ৯০টি সংগঠনকে নয় লাখ ৩০ হাজার টাকার চেক হাতে তুলে দেন খন্দকার মোশাররফ হোসেন। 

এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Post Top Ad

Responsive Ads Here