রাঙ্গামাটিতে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

রাঙ্গামাটিতে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


অটিজম শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটিয়ে

মূল স্রোতধারা  সাথে এগিয়ে নিয়ে যেতে হবে -দীপংকর তালুকদার এমপি


রাঙ্গামাটিতে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত




মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

অটিজম শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটিয়ে মূল স্রোতধারার  সাথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, অটিজম একটি বিশেষ মানসিক অবস্থা। তাই অটিজম শিশুদের প্রতি পরিবার ও সমাজের বিশেষ নজর ও যতেœর প্রয়োজন। আমরা সকলে মিলে তাদের প্রতি সহানুভূতিশীল হলেই তারা স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হতে পারে।


শনিবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত অটিজম বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে এমপি এসব কথা বলেন।


সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, সোয়াকের ভারপ্রাপ্ত সচিব মোঃ সারোয়ার হোসেন প্রমূখ।


এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, একজন অটিস্টিক শিশুর কষ্ট কত তা তার বাবা-মা-ই জানেন। আর অটিজম কোনো রোগ নয়। তারা সবার ভালোবাসা পেলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর এর জন্য দরকার সামাজিক সচেতনতা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।


দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।





সময়/রাজ/বাংলা



Post Top Ad

Responsive Ads Here