খাল ভরাটের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান না করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

খাল ভরাটের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান না করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খাল ভরাটের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান না করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
 খাল ভরাটের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান না করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চন পুর রাজনপুর মৌজার বড়খালে, খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েক গ্রামবাসীর লোকজন।  


শনিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 


এ সময় বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা বড়খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করছে স্থানীয়  প্রশাসন। এ ব্যাপারে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ না করতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। এসময় তারা আরও বলেন, ভরাট হয়ে যাওয়া নদী-খাল উদ্ধারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সেখানে মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার একটি মহৎ উদ্যোগকে বিতর্কে জড়ানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মখলিছ আলী, দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু , মাওলানা আবুল কালাম, জিয়াউল হক, মাষ্টার, মোকতাসির আলী মোঃ সাজিদুর রহমান প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন, ধর্মপুর গ্রামের আমরু মিয়া, সাজিদুর মিয়া চৌঃ নিয়ামতপুর  গ্রামের গাজী আরফাত আলী, মৌঃ আব্দুল কাহার, ইসলামপুর গ্রামের আব্দুল কাদির,  কিত্তেরাজনপুর গ্রামের আফিজ আলী মেম্বার, হাফিজ মুহাজির রহমান, মদরিছ মেম্বার,, কাঞ্চন পুর গ্রামের আপ্তাব আলী, সুজন মিয়া, আজরফ আলী, তাজুদ আলী খলিলুর রহমান, খোয়াজ আলী, আমির হোসেন  ছমির আলী, তৈয়ব আলী, ফয়জুল হক,  শাহনুর , সৈয়দুল, সুমন মিয়া, বোরহান, ফারুক, মিয়া, নুর মিয়া, নুর আলম, আকবর আলী, শুরুজ আলী,  আছমত আলী প্রমুখ। 







সময়/রাজ/বাংলা

Post Top Ad

Responsive Ads Here