দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ

দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ
 
দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ


দোয়ারাবাজার প্রতিনিধিঃ  

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার দোয়ারাবাজার হাসপাতাল রোডের কমিউনিটি সেন্টারে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম সফিকের পরিচালনায় বক্তব্য রাখেন, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও লক্ষিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিমউদদীন আহমদ রানা, দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বোগলা বাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মিলন খান, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আব্দুল হামিদ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, আব্দুল হামিদ, তৈয়ব আলী মাস্টার, নুরুল আমীন, দোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া,দেওয়ান আশিদ রাজা চৌধুরী, জাবেদ নকীব, ভানু সূত্রধর, ভুপতি দাস সহ উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। 


এসময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে বক্তব্যে বলেন, আজ থেকে ২৭ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত প্রত্যেক নেতাকর্মী নৌকা প্রতিকের প্রার্থীকে ও নৌকা বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে।   




সময় /রাজ/বাংলা 

Post Top Ad

Responsive Ads Here