আদমদীঘিতে গৃহবধূ ধর্ষনের শিকার থানায় মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

আদমদীঘিতে গৃহবধূ ধর্ষনের শিকার থানায় মামলা

 

আদমদীঘিতে গৃহবধূ ধর্ষনের শিকার থানায় মামলা
আদমদীঘিতে গৃহবধূ ধর্ষনের শিকার থানায় মামলা 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 

আদমদীঘির সান্তাহার পৌর শহরে বাসায় আটকিয়ে রেখে এক গৃহবধূকে (২০)কে চাকুর ভয় দেখিয়ে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার ৭ জানুয়ারী রাতে ধর্ষনের শিকার ওই গৃহবধু নিজেই বাদি হয়ে তার ননদের স্বামী বাপ্পী হোসেন (৩০) কে আসামী করে এই মামলা দায়ের করেন। বাপ্পী হোসেন সান্তাহার চা-বাগান এলাকার টুকুর ছেলে।


এামলা সুত্রে জানাযায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর গ্রামের ওই গৃহবধু সাথে স্বশুর বাড়ির লোকজনের পারিবারিক কলহ হয়। সেই কলহ মিমাংসার জন্য গত ৬ জানুয়ারী বৃহস্পতিবার গৃহবধু সান্তাহার চা-বাগান তার ননদের বাসায় আসে। সেখানে বিবাদ মিমাংসা না হওয়ায় গৃহবধুকে তার পিত্রালয়ে পৌঁছে দেয়ার জন্য ননদের স্বামী বাপ্পীকে ডেকে নিয়ে আসে। বাপ্পী হোসেন গৃহবধুকে পিত্রালয়ে না পাঠিয়ে কৌশলে বৃহস্প্রতিবার গভীর রাতে কৌশলে সান্তাহার কলসা রথবাড়ি এলাকার একটি আধাপাকা ঘরে নিয়ে পরদিন গত শুক্রবার সকাল ৭টা পর্যন্ত আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে চাকুর ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। পরে গৃহবধু চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষনকারী পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী গ্রেফতারে তৎপরতা চলছে।





সময়/রাজ/বিডি

Post Top Ad

Responsive Ads Here