পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০৬, ২০২২

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত | সময় সংবাদ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙ্গামাটির প্রধান কার্যালয়স্থ চেয়ারম্যান দপ্তরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। 


গণশুনানিতে রাঙ্গামাটির সাবেক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক, মৌজার হেডম্যান এবং মারিশ্যার মসজিদের প্রতিষ্ঠাতা অংশগ্রহণ করেন।এসময় মাননীয় চেয়ারম্যান গণশুনানিতে অংশগ্রহণকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


গণশুনানিতে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সেবা প্রত্যাশীরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় কফি ও কাজু বাদাম চাষ প্রকল্পে তালিকাভুক্তকরণ, হেডম্যান কার্যালয় নির্মাণ, বোর্ড কর্তৃক নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পসমূহ উদ্বোধন, বিহার নির্মাণ ও মারিশ্যা মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর নিকট আবেদন জানান। সেবা প্রত্যাশীদের আবেদন অনুযায়ী সেগুলো আগামীতে গুরুত্বসহকারী বোর্ড কর্তৃক বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হবে মর্মে চেয়ারম্যান গণশুনানিতে আশ্বস্ত করেন। গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  


 উন্মুক্ত আলোচনার শেষে বোর্ডের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক পবন চাকমা, বাঘাইছড়ি মৌজার হেডম্যান বিশ্ব জিৎ চাকমা, হেডম্যান কেরোল চাকমা, হেডম্যান, হেডম্যান বিজয় কুমার চাকমা, হেডম্যান দীপেন দেওয়ান, হেডম্যান ভবতোষ দেওয়ান এবং মারিশ্যা মসজিদের প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here