আদমদীঘিতে এ্যাম্পল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০৬, ২০২২

আদমদীঘিতে এ্যাম্পল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ

আদমদীঘিতে এ্যাম্পল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘি ও সান্তাহার ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে নেশার এ্যাম্পল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শনিবার ৫ মার্চ সন্ধ্যায় সান্তাহার মাইক্রো স্ট্যান্ড ও আদমদীঘির হলুদঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।


 গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ধনতলা গ্রামের দুলাল হোসেনের ছেলে উজ্জল হোসেন (৪৫) তোনছেন আলীর ছেলে মহসিন আলী (৫০) ও সাঁতাহার আদর্শ পাড়ার আবুল কালামের ছেলে ফিরোজ হোসেন(৩৫)। এব্যাপারে থানায় দুইটি মামলা হয়েছে।


পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় টহল পাহারার সময় গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির পুলিশ মাইক্রো স্ট্যান্ড থেকে ১২ পিস নেশার এ্যাম্পলসহ ফিরোজকে ও হলুদ ঘর গ্রাম থেকে ৫০ গ্র¥ গাঁজাসহ উজ্জল ও মহসিনকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেনর করা হয়েছে বলে ওসি জালাল উদ্দীন জানান।




Post Top Ad

Responsive Ads Here