আদমদীঘিতে মোটরসাইকেল ও অটোচার্জার চুরি | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মরহুমের নামাজে জানাজায় অনুষ্ঠানে মোটরসাইকেল ও বাড়ি থেকে অটোচার্জর ইজিবাই চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার ২ মার্চ উপজেলার কোচকুড়ি গ্রাম ও রাতে ধনতলা গ্রাম থেকে এ দুটি চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় অভিযোগ করা হয়েছে।
জানাযায়, গত বুধবার দুপুরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সুজালদীঘি গ্রামের সুতা ব্যবসায়ী আাইয়ুব আলী তার পালসার ১৫০সিসির মোটরসাইকেল যোগে আদমদীঘির নসরতপুর ইউপির কোচকুড়ি গ্রামে আত্মীয়ের নামাজে জানাজায় আসেন। গ্রামে মোটরসাইকেল রেখে বাদজোহর নামাজে জানাজায় অংশ নেয়ার সময় মোটরসাইকেলটি চুরি যায়। অপরদিকে ওই দিন রাতে ধনতলা গ্রামের নাজমুল হোসেনের বাড়ি থেকে তালা খুলে তার ব্যাটারী চালিত অটোচার্জর চুরি যায়। এ রির্পোট লেখা পর্যন্ত চুরি যাওয়া মোটরসাইকেল ও চার্জার উদ্ধার হয়নি বলে ওই দুই মালিক জানান।
