এসরকারকে আন্দোলনের মধ্য দিয়ে হটাতে হবে -শিরিন সুলতানা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ০৪, ২০২২

এসরকারকে আন্দোলনের মধ্য দিয়ে হটাতে হবে -শিরিন সুলতানা | সময় সংবাদ

এসরকারকে আন্দোলনের মধ্য দিয়ে হটাতে হবে-শিরিন সুলতানা | সময় সংবাদ


নিরেন দাস,জয়পুরহাট:

কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাঁপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। অথচ সরকারের সেদিকে কোনো নজর নেই।এসরকারকে আন্দোলনের মধ্য দিয়ে হটাতে হবে। সরকার হটাতে প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত।


জয়পুুরহাট পৌর শহরের নতুনহাট এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিরিন সুলতানা

এসব কথা বলে বক্তব্য রাখেন।


এসময় তিনি আরও বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচন কমিশনের উপরই আমাদের আস্থা নেই। আমরা চাই নিরপক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা। এবং সেটা তত্ত্বাবধারক সরকারের অধীনে। যে ভোট গ্রহণে দেশের প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে বলেও তিনি বলেন।


জয়পুুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা,কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী,জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম- আহ্বায়ক মাসুদ রানা প্রধান,যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহাব,জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু রায়হান উজ্জল, সদস্য সচিব মোক্তাদুল হক আদানান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ জেলা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।



Post Top Ad

Responsive Ads Here