‘আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়তে চাই’—আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী আশিকের গণসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

‘আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়তে চাই’—আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী আশিকের গণসংযোগ

 

‘আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়তে চাই’—আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী আশিকের গণসংযোগ
‘আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়তে চাই’—আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী আশিকের গণসংযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি ইউনিয়নকে আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগকালে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথাও শোনেন।


স্থানীয় সূত্র জানায়, মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) একজন ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এ কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।


গণসংযোগে অংশ নিয়ে হৃদয় আশিক ইউনিয়নের উন্নয়ন, সেবা নিশ্চিতকরণ এবং জনবান্ধব প্রশাসন গঠনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান এবং তার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।


গণসংযোগ শেষে মো. আশিকুর রহমান (হৃদয় আশিক) বলেন, “আমি ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করছি। দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমার লক্ষ্য ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়নে পরিণত করা।”


গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here