নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টারঃ-
‘আবুল হোসেন মাষ্টার’ চরভদ্রাসনের একজন সফল এবং জনপ্রীয় উপজেলা চেয়ারম্যান ছিলেন। নিজের যোগ্যতা আর উদ্যামে দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।পায়ে হেটে একা একা মানুষের দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।আবার নিবার্চিত হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ,কষ্ট ও সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন।দীর্ঘ রাজনৈতিক জিবন শেষে এখন জিবনের শেষ প্রান্তে।বেশীরভাগ সময়ই থাকতে হয় হাসপাতালের বিছানায়।
![]() |
| সাবেক সফল চেয়ারম্যান আবুল হোসেন মাষ্টার |
তিনি বলেন আমার বাবা দীর্ঘদিন এই উপজেলাবাসীর সেবা করেছেন। আমিও মানুষের সেবা করতে চাই।সুখে দুখে এই এলাকার মানুষের পাশে থাকতে চাই।এলাকা মাদকমুক্ত ও বেকারদের আত্মকর্মসংস্থান তৈরীতে সবার সহযোগিতা চাই।
আগামী মার্চ মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে যে কয়জন প্রর্থী অংশগ্রহন করবে তাদের মধ্যে শিক্ষাগত দিক,যোগ্যতা ও জনপ্রীয়তার দিক থেকে ফয়সাল হাসান শাওন অনেক এগিয়ে।
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ‘শাওন’ প্রতিজ্ঞাবদ্ধ।এছাড়া সে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।সে সবার কাছে ভোট এবং দোয়া চেয়ে পাশে থাকার এবং যোগ্য ব্যাক্তিকে নির্বাচিত করার অনুরোধ করেছেন।


