রাঙামাটির বাঘাইছড়িতে ৯৮০ রাউন্ড তাজা গুলিসহ দু’যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৯, ২০১৯

রাঙামাটির বাঘাইছড়িতে ৯৮০ রাউন্ড তাজা গুলিসহ দু’যুবক আটক

মহুয়া জান্নাতমনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেশিনগানের ৯৮০ রাউন্ড তাজা গুলিসহ  দু’যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকরা হলেন- কর্ণ মোহন ত্রিপুরা (২৬) এবং সাগর ত্রিপুরা (২৪)। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানানো হয়-  প্রতিদিনের ন্যায় সাজেক  ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা করছে। তারই ধরাবাহিকতায় পুলিশ সাজেকের বাঘাইহাট এলাকায় নিরাপত্তা চৌকি স্থাপন করে। এ সময় দু’যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে  গতিরোধ করে তল্লাসি চালিয়ে ৯৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার  এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে সাজেক থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post Top Ad

Responsive Ads Here